মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় গত (৩০ মে) সোমবার এক প্রতিবন্ধী তরুনীকে (২০) ধর্ষণচেষ্টা অভিযোগে আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে।

গতকাল (১ জুন) বুধবার  রাতে ভুক্তভোগী তরুনীর চাচা রায়পুরা থানায় একটি অভিযোগ করে। পরে ওই রাতেই অভিযুক্ত মান্নানকে চরসুবুদ্ধির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগীর স্বজনরা জানান, প্রতিবন্ধী ওই তরুনীর বাবা মারা গেছেন। তারপর থেকে বাড়িতে মায়ের সঙ্গেই থাকতেন তিনি। গত (৩০ মে) সোমবার দুপুরে ওই তরুনীর মা দরকারি কাজে বাড়ির বাহিরে থাকাই ঘরে একাই ছিল সে। এ সুযোগে প্রতিবেশি বায়েজীদ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ঘরে ঢুকে ওই তরুনীকে ধর্ষণচেষ্টা করে।

পরে ওই তরুনীর চিৎকার শুনে তার মা ছুঁটে এলে মান্নান পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী তরুনীর চাচা বাদী হয়ে মান্নানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে ওই রাতেই পুলিশ মান্নানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাই।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গতকাল বুধবার রাতে লিখিত অভিযোগ করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার কার হয়। আজ (২ জুন)  বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com