সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী,নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা অসহায় নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল,নাগরপুর সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়নের জন্য মহান জাতীয় সংসদের প্রথম প্রস্তাবক,জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী অদ্য আজ  (২৭ মে) শুক্রবার ২০২২ দুপুর আনুমানিক ১.০০ ঘটিকায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা রকম জটিল রোগে আক্রান্ত ছিলেন।

উক্ত খবরটি শোনার সাথে সাথে নাগরপুর উপজেলা বিএনপি এবং সকল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত সহজ সরল এবং সাধারন মানুষ ছিলেন।

যে কোন মানুষ অতি সহজেই তার নিকট মনের কথা খুলে বলতে পারতেন তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুরের মানুষের কাছেই নয় নাগরপুর উপজেলার সকল দলের সকল মানুষের কাছে একজন প্রিয় ব্যাক্তি ছিলেন।ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ সরল এবং সাধারন ভাবে জীবন যাপন করেছেন তাঁরমধ্যে অহংকারে কোন ছোঁয়া পর্যন্ত ছিল না।

তাইতো কবি বলেছেন –

উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই, ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই, তার ক্ষয় নাই।

সশ্রদ্ধ সালাম বাবু গৌতম চক্রবর্তী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com