বুধবার, ১০ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

আরেক পরিচালকের সঙ্গে মিথিলার প্রেমের গুজব!

অভিনেতা তাহসান রহমান খানের সাথে ডিভোর্সের পর একসঙ্গে কাজ করতে গিয়ে কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির প্রেমে পড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। পরবর্তীতে তাকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা। আর এরই মধ্যে কলকাতার আরেক পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে মিথিলার ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে টলিউডে গুজব এখন চরমে। খবর জিনিউজের।

এক সাক্ষাৎকারে দেবালয় জিনিউজকে জানান, মিথিলার সঙ্গে পরিচয় ছিল না। শ্যুটিং সেটে আলাপ হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন নারী মিথিলা। মিথিলার সঙ্গে শুধুই তার বন্ধুত্বের সম্পর্ক।

চারদিকে কথা ছড়াচ্ছে নতুন প্রেমে মজেছেন আপনি- এমন প্রশ্নের উত্তরে দেবালয় বলেন, হ্যাঁ এটা সবাই মজা করে করছেন। নানা ধরনের কথা ছড়াচ্ছে, আমার কানেও আসছে। আমি খুব ইনজয় করছি। তবে মিথিলার মতো বন্ধু পেলে আমার ভালোই লাগবে। মিথিলা কলকাতা থাকলে চা খেতাম, কফি খেতাম, ভালোই লাগতো আমাদের।

মিথিলার সাথে আপনার ‘বিশেষ বন্ধুত্ব’ তৈরি হয়েছে, যেটি প্রেমের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছে- এমন প্রশ্নের জবাবে দেবালয় বলেন, মিথিলাকে নিয়ে সৃজিতের সঙ্গে আমার ভালো কথা হয়। আমি সৃজিতকে শ্রদ্ধা করি। আমি আর সৃজিত অনেকদিনের পরিচিত। তাই আমি চাই না কেউ অন্যদিকে ইঙ্গিত করুক। আমি চাই আমাদের বন্ধুত্ব অটুট থাকুক। আমার মনে হয় না এ নিয়ে ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা আগামীতে হবে।

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে ২০০৬ সালে বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান রহমানকে। তাদের ঘরে একমাত্র সন্তান মেয়ে আইরা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেন মিথিলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com