বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

জিন্স ও টপস পরায় তরুণীকে মারধরের ঘটনায় ৩ দিনের রিমান্ডে যুবক

নরসিংদীতে জিন্স ও টপস পরায় তরুণীকে মারধরের ঘটনায় আটক মো. ইসমাইল হোসেনকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

সোমবার (২৩ মে) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী এ আদেশ দেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

রেল পুলিশের এই কর্মকর্তা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় এক নারীসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করে মামলা করেন।

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মো. ইসমাইল মিয়াকে (৩৮) গত শুক্রবার আটক করা হয়। তবে সে সময় পর্যন্ত এ ঘটনায় মামলা না হওয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান এবং এই ঘটনার তদন্ত করে মামলা করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন ইমায়েদুল জাহেদী। এরপর দায়েরকৃত মামলায় ইসমাইলকে আসামি করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে জিন্স ও টপস পরায় নরসিংদী রেলস্টেশনে ওই তরুণীকে হয়রানি ও মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নরসিংদী স্টেশন মাস্টার এ টি এম মুসা জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন থেকে নামেন ওই তরুণীসহ দুই যুবক। তারা ট্রেন থেকে নামার পর স্টেশনেই অবস্থান করছিলেন। তখন এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করতে শুরু করে। এক পর্যায়ে কয়েকজন “বখাটেসহ” ওই মহিলা তদের মারধর করতে শুরু করে। তারা মেয়েটির পোশাক ধরে টানাটানি করে।

তিনি বলেন, “পরে তারা নিরুপায় হয়ে আমার (স্টেশন মাস্টার) রুমে আশ্রয় নেন। কিছুক্ষণ পর লোকজন চলে গেলে এবং পরিস্থিতি শান্ত হলে ওই তরুণী আমার কক্ষ থেকে বের হন। এরপর তারা কোথায় গেছেন তা বলতে পারছি না।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই তরুণীকে টানা-হেঁচড়া করছে এক নারী ও কয়েকজন যুবক। এক তরুণ মেয়েটিকে আগলে রাখার চেষ্টা করছে। এক পর্যায়ে কয়েকজন লোকের সহায়তায় মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে যান। এরপর ঘরের কলাপ্সিবল গেট টেনে দেয় এক লোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com