সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঘাটাইলে আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন।

ঘাটাইলের বরাদ্দকৃত আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টার মধুপুরে স্তানান্তরের প্রতিবাদে ও পূর্ব নির্ধারিত স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর থেকে পাকুটিয়া পর্যন্ত দীর্ঘ ১৫ কি.মি. সড়কে সর্বস্তরের হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

উপজেলার প্রত্যন্ত এলাকার নারী পুরষ ছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র/ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, ঘাটাইলের বৃহৎ ব্যবসায়ি সমিতির নেতারা একাত্মতা ঘোষণাকরে দোকান পাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। এতে মানববন্ধনটি এক পর্যায়ে জনস্রাতে রুপ নেয়।

জানা গেছে ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইলের পাহাড়ি এলাকার গৌরিস্বর মৌজায় ১২.৭৭ একর ভূমি শেখ কামাল আইটি এন্ড হাইটেক পার্ক স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় পার্ক কর্তৃপক্ষের নামে দলিল সম্পাদন হয়। একই সাথে জমি পরিমাপ করে চিহিৃত করে জমা খারিজ হয়ে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়। এ নিয়ে ঘাটাইলবাসী আনন্দমিছিল করে মিষ্টি বিতরণ করেছে।

হঠাৎ করে জাতীয় অর্থনীতির পরিষদের ( একনেক) সভায় মধুপুরের নামে অর্থ বরাদ্ধ দেয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠে। এক পর্যায়ে ঘাটাইলের হাইটেক পার্ক রক্ষা
কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এতে সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে।

হাইটেক পার্ক রক্ষা কমিটির আহবায়ক বিশিষ্ট লেখক সাংবাদিক জুলফিকার হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘাটাইল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিয়ুর রহমান খান,যুগ্ম আহবায়ক সাবেক অধ্যক্ষ মতিয়ার রহমান মিয়া, প্রভাষক আ.ন.ম. বজলুল কাদির রতন,সদস্য সচিব সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ।
Attachments area

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com