শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

এক সপ্তাহের ব্যবধানে ৩ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় খুলনা বটিয়াঘাটায় গৃহবধূ গণধর্ষণের শিকার খুমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার থানাধীন দারোগার ভিটা এলাকার এক গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন।

 

গতকাল শবিবার দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে। ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত গভীর রাতে ঘরের দরজা ভেঙে তাকে গণধর্ষণ করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীদের মধ্যে কেউ আটক হয়নি। গত সপ্তাহে একই থানা এলাকায় দুই খালাতো বোন গণধর্ষণের শিকার হয়।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই গৃহবধূ শিশু সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের দরজা ভেঙে মুখোশধারী ৪/৫ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। ওই গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ করা হয়। তার স্বামী প্রথম স্ত্রীর বাড়িতে থাকায় তিনি একাই ছিলেন। শনিবার সকালে পাশের আত্মীয়রা এসে বিবস্ত্র ও অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে। এরপর তার স্বামী খবর পেয়ে বাসায় এসে তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তিতে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা আরও জানান, ভিকটিমের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা শেষে আইনী সহায়তার জন্য থানায় যাওয়া হবে। এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল যায়যায়দিনকে জানান, ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, গত ১৫ মে গভীর রাতে বটিয়াঘাটা থানাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ঘরে ঢুকে হাত-পা বেঁধে খালাতো দুই বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব-৬ প্রধান দু’জন ও থানা পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com