শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় সড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় আব্দুল্লাহপুর সড়ক থেকে শাহাজালাল (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাজালাল উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার দিনমজুর ওসমান মিয়ার ছেলে।
নিহতের মা জানায়, তার ছেলের ওপর জিনের আছর ছিল। এ রোগের কারণে সে প্রায়ই পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে অপরিচিত কোন এলাকায় চলে যেত। পরে স্বজনরা তাকে খোঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনত। জিনের আছর থেকে মুক্ত করতে ওই কিশোরকে কবিরাজি চিকিৎসা করানো হয়। তাতেও রোগটি ভাল হয়নি।
মঙ্গলবার ভোরেও সে কোন কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরে সকালে আব্দুল্লাহপুর সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনদের খবর দেয়। পরে স্বজনরা গিয়ে পুলিশে খবর দেয়।
রায়পুরা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে ওই কিশোরের মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com