বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ভাবিকে উত্যক্তের প্রতিবাদের জেরে দেবরকে কুপিয়ে হত্যা

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ভাবিকে উত্যক্তের প্রতিবাদ করার জের ধরে শিপন হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে ও অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৫ মে) ভোর রাতের দিকে আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন হোসেন ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিজ খাঁর ছেলে।

নিহতের ভাই লিটন হোসেন অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে আমার ভাই বাহিরে থেকে বাসায় ফিরছিলেন। এসময় আমাদের বাড়ির সামনে ওঁতপেতে থাকা ফজলু মিয়ার দুই ছেলে সম্রাট ও সৌরভ এবং সাঈদের ছেলে শাকিব আমার ভাইকে কুপিয়ে জখম করে। টের পেয়ে আমরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিপনকে প্রথমে বাড়ির ভেতরে নিয়ে আসি। পরে হাসপাতালে নিতে চাইলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং রাস্তা ঘেঁরাও করে রাখে। এক পর্যায়ে ভোরে আমার ভাইকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, প্রায় দেড় বছর আগে ভাবিকে অভিযুক্তদের করা উত্যক্তের প্রতিবাদ করেছিলেন শিপন হোসেন। এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই শত্রুতার জেরেই আসামিরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের খুবই দ্রুতই গ্রেফতার করা হবে বলেও জানান ওসি রওশন আলী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com