বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে জমি সহ ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন ২৭টি পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় নাগরপুর উপজেলায় ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর বিতরণ করা হয়েছে।আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করেন।

এ লক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে জমি সহ ঘর  হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে নাগরপুর উপজেলার ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমাযুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বাস্থ‍্য ও প.প কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, নাগরপুরের সকল ইউপি চেযারম্যানগণ,সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজসহ সরকারি বেসরকারি কমকর্তাগণ। এছাড়াও  ভূমি ও গৃহহীন ১৫৭ টি পরিবার কে ৩০ কেজি করে চাউল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com