রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ঈদের ছুটি বৃদ্ধি ও বোনাসের দাবিতে সড়কে বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ৫ থেকে ৬টি যানবাহন ভাঙচুর করা হয়।

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা এই বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রায় ১৪০০ শ্রমিক কাজ করে আসছিলেন।

ঈদের বোনাস না দিয়ে আগামী শনিবার থেকে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা বোনাসের দাবি করলে কতৃপক্ষ কোনো কথা বলতে চায় না। পরবর্তীতে কাজ বন্ধ করলে অর্ধেক বোনাস দিতে চায় কারখানা কর্তৃপক্ষ। এতে সকল শ্রমিক সড়কে নেমে ফুল বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে জলকামান দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

ওই কারখানার শ্রমিক মিজানুর রহমান বলেন, আমরা সকালে এসে সুন্দরভাবে কাজ করছিলাম। সকালে কর্তৃপক্ষ বলছে ৬ দিন ঈদের ছুটি। পরে ১০ টার দিকে তারা আবার বলে ৭ দিন ছুটি দেওয়া হবে। সকল শ্রমিকরা ১০ দিনের ছুটির ও পুরো বোনাসের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। সড়কের পাশে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। এঘটনায় পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ-১-এর উপপরিদর্শক (এসআই) মিরন আহমেদ বলেন, শ্রমিকরা বোনাসের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করলে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনিয়ে কথা বলতে কারখানার এডমিন ম্যানেজার ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com