শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ মান্দায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, পালিয়ে গেল চালক শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া ১৬ ফুটের অজগর উদ্ধার শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১ আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

 

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে আখাউড়া থানাধীন বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ মধ্যপাড়ার মৃত আব্দুল লতিফ মেম্বারের ছেলে ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের জল্লা এলাকার মৃত আব্দুস সালাম ব্যাপারীর ছেলে জামির হোসেন (৩৭) এবং ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ উত্তরপাড়ার মো. খলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com