সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী- মইজ্জ্যারটেক নকল সাবান উৎপাদনের কারখানায় অভিযান ও সিলগালা চট্টগ্রামের-বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার শত শত গাড়ি নিয়ে শোভাযাত্রা, বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁয় ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নবীনগরে সালিশ ঘিরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক; সালিশকারকসহ গ্রেপ্তার ৫ শ্রীবরদী উপজেলা বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে মাহমুদুল হক রুবেল পক্ষে নির্বাচনী প্রচারণা চট্টগ্রামে-ভোটের জোয়ারে ভাসছে দেশ চায়ের কাপে নির্বাচনি জোয়ার সন্ধ্যার নবীনগরে প্রকাশ্যে গুলিবর্ষণ: বুকে গুলিবিদ্ধ যুবক, থমথমে জনপদ শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

শ্বশুর বাড়ির রান্নাঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার :পরিবারের দাবী হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘরের ভিতর থেকে জামাই আসাদুজ্জামান তাছের (২৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাওআটি গ্রামের মৃত সুরাত আলী সরদারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসাদুজ্জামান তাছের একই ইউনিয়নের জয়নগর গ্রামের নূর হোসেন গাজীর ছেলে।আসাদুজ্জামান তাছেরের স্ত্রী গাঙআটি গ্রামের মৃত সুরাত আলী সরদারের মেয়ে মারুফা খাতুন (২৩) জানান, নিজেদের মধ্যে সাংসারিক দ্বন্দ্বের জেরে ৪ মাস আগে তার স্বামী তাকে মৌখিকভাবে তালাক দেয়। এরপরে গত সপ্তাহে আমি (মারুফা) নিজেই তাকে তালাকনামা পাঠাই। সকালে আমার (মারুফা) বড় বোনের রান্না ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দেয়। এছাড়া তার সাথে (তাছের) আগে পরে আমার কোন কথা হয়নি।

আসাদুজ্জামান তাহেরের বড় শালিকা ছকিনা খাতুন জানান, সকালে সূর্য ওঠার সময় আমি আমার পরিত্যক্ত রান্না ঘরটি গোছাতে গিয়ে ঘরের মধ্যে একজনকে ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠি। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ এসে লাশ নিয়ে গেছে। কিন্তু কখন কিভাবে সে এখানে এলো তা জানি না।

আসাদুজ্জামান তাছেরের বোন খাদিজা ও নিহতের মামী রহিমা খাতুন জানান, আসাদুজ্জামান তাছেরকে তার শ্বশুর বাড়ির লোকজন জোর করে দুইবার স্বামী পরিত্যক্ত হওয়া গর্ভবতী নারী মারুফার সাথে বিয়ে দেয়। এরপর থেকে তারা তাকে মারপিটসহ নানাভাবে শারীরিক নির্যাতন করতো। ওরা তাছেরকে মেরে ফেলেছে।

স্থানীয় বাসিন্দা ইসহাক আলী জানান, শ্বশুর বাড়ির লোকজন আসাদুজ্জামান তাছেরকে প্রায় সময় মারপিট করতো। মরদেহ দেখে মনে হচ্ছে না যে এটা আত্মহত্যা। কোন না কোন রহস্য অবশ্যই রয়েছে।

আসাদুজ্জামান তাছেরের পিতা নুর হোসেন গাজী জানান, কয়েক দিন আগে আমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজন মারপিট করে তার ফোন ও টাকা পয়সা কেড়ে নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গতকাল সেই ফোন আনতে গিয়ে আর ফিরে আসেনি। আজ খবর পাওয়া যাচ্ছে যে আমার ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার ছেলেকে ওরা জোর করে এক থেকে দেড় বছর আগে তাদের মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। আমার ছেলেকে ওরা হত্যা করে মরদেহ ঝুলিয়ে দিয়ে আচার প্রচার দিচ্ছে।

শ্যামনগর থানা পুলিশের উপপরিদর্শক শাহাবুর রহমান জানান, আসাদুজ্জামান তাছেরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় -আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com