বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বিদ্যুৎহীন চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজার, ভোগান্তিতে পড়েছে জনজীবন

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি: ভোর থেকে পুরো দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারসহ কোথাও বিদ্যুৎ নেই। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। শুক্রবার (৯ মে) ভোর ৫ টা পর থেকে বিদ্যুৎ এর এই বিপর্যয় ঘটে। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন।এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রীড ১৩২ কেভি ফেইল হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

 

কারিগরী দল কাজ করছে। ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে তারা।এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ আব্দুল কাদের গনি জানান, ইতোমধ্যে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিভাগের দক্ষ টিম কাজ করছে। শীঘ্রই সমস্যা সমাধান হবে।এদিকে, বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সাধারণ মানুষ।এছাড়াও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com