শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

এসএসসি-এইচএসসি ২০২৩

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এসএসসি এপ্রিলে এবং এইচএসসি জুন মাসে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা হবে।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৫ মার্চ থেকে শিক্ষার্থীরা সশরীরে সপ্তাহে ছয়দিন করে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত যদি পুরোদমে ক্লাস চালু রাখা যায়, তাহলে শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।

স্বাভাবিক অবস্থায় এই দুটো শ্রেণি মিলিয়ে ৩১৬টি ক্লাস হওয়ার কথা। সর্বোপরি তারা ২০২০ সালের জেএসসি ও জেডিসি এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। তবে তাদের অনেকেই অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিয়েছে। এসব ক্লাস এবং অ্যাসাইনমেন্টগুলো ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ১৫০ কর্মদিবসের পরিমার্জিত সিলেবাস অনুসারেই পরিচালিত হয়েছে। এসব বিবেচনায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সে অনুসারেই হবে, বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের ২০২১ সালের ১ জুলাই থেকে ক্লাস করার কথা ছিল। কিন্তু তারা ক্লাস শুরু করতে পেরেছে ২০২২ সালের ২ মার্চ থেকে। অর্থ্যাৎ তারা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু থাকলে তারা সর্বমোট ২০০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। স্বাভাবিক অবস্থায় তারা ৩৩০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারত। তারা সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায় ২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, সেই অনুসারেই হবে।

তিনি বলেন, আমরা আশা করছি, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে।

মন্ত্রী বলেন, সাধারণত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে হয়। তবে সামগ্রিক দিক বিবেচনায় আমরা ২০২৩ সালের এসএসসি এপ্রিলে এবং এইচএসসি জুন মাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com