মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সূর্য শিক্ষা পরিবার, কাঠুরী শাখায় প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

কাজি মোস্তফা রুমি: নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য শিক্ষা পরিবারের কাঠুরী শাখায় ১ম সেমিস্টার পরীক্ষা’২৩ এর ফলাফল আজ ১৪ই মে’২৩ সকাল ১০ ঘটিকার সময় ঘোষণা করা হয়।

সূর্য শিক্ষা পরিবারের কাঠুরী শাখার প্রধান শিক্ষক ওজিফা বেগমের সভাপতিত্বে সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ- নাগরপুর উপজেলার শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস -রাষ্ট্রবিজ্ঞান)।

এছাড়াও সূর্য শিক্ষা পরিবারের কাঠুরী শাখার সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।সকল ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।

ফলাফল ঘোষণা শেষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন- সূর্য শিক্ষা পরিবার নাগরপুরে ব্যতিক্রমী এবং পরিবর্তনের প্রত্যয় নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রতিষ্ঠান হচ্ছে সূর্য শিক্ষা পরিবার। ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা একটি ছাত্র-ছাত্রীর সার্বিক মূল্যায়ন করতে পারি এবং যা একটি শিক্ষার্থীকে প্রতিযোগিতার দিকে ধাবিত করে। সেই সাথে নতুনভাবে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ পায়।

আমি আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং যারা ভালো ফলাফল করতে পারো নাই তারা আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ, তোমরাও ভালো করতে পারবে।

আমি উপস্থিত সম্মানিত সকল অভিভাবক-অভিভাবিকা মন্ডলীকে সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com