বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ফারুকের মৃত্যুর গুজব, বিব্রত ও বিরক্ত পরিবার

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মারা যাননি। অথচ, বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

শনিবার (৯ এপ্রিল) মধ্যরাত থেকেই হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এই ভুয়া খবরটি। ফারুকের পুত্র রোশন হোসেন শরৎ জানান, তার বাবা এখনও বেঁচে আছেন। বিভিন্ন মাধ্যমে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টি গুজব। এদিকে ফারুকের স্ত্রীও ফারহানা সিঙ্গাপুর থেকে বলেন, ‘এখনও ফারুক বেঁচে আছেন। আমরা বিব্রত হচ্ছি এসব খবর শুনে। তোমরা দোয়া করো তোমাদের নায়কের জন্য।’

সবার কাছে দোয়া চেয়ে ফারুকের স্ত্রী আরও বলেন, ফারুকের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আবার তাকে আমাদের মধ্যে সুস্থভাবে ফিরিয়ে দেন।

এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যা থেকে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এতে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com