শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

জয়ের খোঁজে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠালো হায়দরাবাদ

তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি চেন্নাই সুপার কিংস। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। এ দুই দলই আজ মুখোমুখি হয়েছে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। যার মানে যেকোনো এক দল নিশ্চিতভাবেই পাবে প্রথম জয়ের দেখা।

এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসন। তাদের দলে পরিবর্তন এসেছে দুইটি। আব্দুল সামাদের জায়গায় শশাংক সিং ও রোমারিও শেফার্ডের জায়গায় এসেছেন মার্কো জানসেন।

অন্যদিকে টস হেরে ব্যাটিং পাওয়া চেন্নাইয়ের একাদশে পরিবর্তন একটি। তারা দক্ষিণ আফ্রিকান পেসার ডোয়াইন প্রিটোরিয়াসকে বসিয়ে দলে নিয়েছে লঙ্কান রহস্য স্পিনার মহেশ থিকশানাকে।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাথি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, শশাংক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গাইকদ, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শিভাম দুবে, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মহেশ থিকশানা ও মুকেশ চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com