মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

‘নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় রমজান মাস’

আজ রবিবার থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা রমজান পালন করছেন। আর এই রমজান মাসে সবার জন্য ইতিবাচক শক্তি প্রার্থনা করেছেন অভিনেত্রী সোহানা সাবা। পবিত্র মাসটিতে সবার পাপমুক্তিরও কামনা করেছেন তিনি।

সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাবা।

সেখানে তিনি বলেন, ‘এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক, ইতিবাচক শক্তি আসুক আমাদের জীবনে। আমাদের জীবন থেকে আল্লাহ্‌ পাপমুক্ত করুক। আল্লাহ্‌ আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। সবাইকে রমজানের শুভেচ্ছা। ’ ভিডিওর ক্যাপশনে সাবা লেখেন, ‘নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় রমজান মাস। ’

বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন নাটকের সুপরিচিত অভিনেত্রী সোহানা সাবা। দীর্ঘদিন নাচের সঙ্গে যুক্ত তিনি, র‍্যাম্প মডেল হিসেবেও কাজ করেছেন এই তারকা।

সারাহ বেগম কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’সহ টলিউডের ‘ষড়রিপু’ সিনেমায় দেখা গেছে তাকে। সবগুলো সিনেমাতেই অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com