মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত নারী আত্মহত্যা করেছে। বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার সান্তাহার রেলওয়ে থানার সামনে এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বুধবার (৩০ মার্চ)  সকালে উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকায় অজ্ঞাত ওই নারী ঘোরাফেরা করছিলেন।

এরপর বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন একটি গাছের নিচে তিনি ট্রেনের অপেক্ষায় বসেছিলেন। বেলা ১২টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশনের রেলওয়ে থানার সামনে পৌঁছতেই ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে দুটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের ধারনা, অজ্ঞাত ওই নারী সনাতন ধর্মের। তার পরনে লাল রঙের উপর সবুজ প্রিন্টের শাড়ি, খয়েরি রঙের ব্লাউজ, সবুজ রঙের পেটিকোট ছিল।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com