বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবির টিম বিনোভা

 

বেরোবি প্রতিনিধি:
ওয়াটারএইড বাংলাদেশ আয়োজিত ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশন-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর টিম বিনোভা। সারা দেশ থেকে অংশ নেওয়া ৩১৫টি ব্যবসায়িক ধারণার মধ্য থেকে দলটি সেরা দশে জায়গা করে নিয়েছে।
টিম বিনোভার সকল সদস্যই সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘এরাইজ ইয়ুথ ফাউন্ডেশন’-এর সক্রিয় সদস্য। এই সংগঠনের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, যুব ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছেন। তাদের পূর্ব অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের কাজই এই আইডিয়াকে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর করে তুলেছে।
প্রতিযোগিতায় টিম বিনোভা একটি উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। তাদের প্রস্তাবিত আইডিয়াটি ছিল নওগাঁ জেলার আলতাদিঘী পর্যটন এলাকাকে ‘জিরো ওয়েস্ট’ টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের যুবক ও নারীদের সম্পৃক্ত করে বর্জ্য সংগ্রহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরা হয়, যা পরিবেশ সুরক্ষার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে।
টিম বিনোভার সদস্যরা হলেন— নুর হাশেম বাঁধন, জামিলুর রেজা সিফাত, মুশফিকা আরা, সাইয়েদা তাসনিম এবং নাফিসা আক্তার।
দলটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তাধারা এবং এরাইজ ইয়ুথ ফাউন্ডেশনের মাধ্যমে অর্জিত সামাজিক কাজের অভিজ্ঞতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিমের সদস্য মুশফিকা আরা বলেন,
“এরাইজ ইয়ুথ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশ নিয়ে কাজ করছি। সেই অভিজ্ঞতাই আমাদের এই আইডিয়াকে বাস্তবসম্মত করতে সাহায্য করেছে। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই উদ্যোগকে বাস্তবায়নের মাধ্যমে আলতাদিঘীকে একটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন মডেল হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com