বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বগুড়ায় অস্ত্রসহ ব্রাজিল গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে পলাতক ২২ মামলার আসামি মোহাম্মদ ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে শহরের বকশীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ব্রাজিল পালশা চৌকিরপাড়া দক্ষিণ গোদাপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

 

পুলিশ জানায়, ব্রাজিলকে জিজ্ঞাসাবাদের পর তার দেখিয়ে দেয়া পলাশ ব্রিজ এলাকায় মাটির নিচ থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। বগুড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, এসিড সন্ত্রাসসহ ২২টি বিচারাধীন মামলা রয়েছে।

এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ব্রাজিলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে ও আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, মোহাম্মদ ব্রাজিল (৩২) জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি, চাঁদাবাজির ৬টি, সন্ত্রাস বিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি, অ্যাসিড নিক্ষেপের ২টি এবং মাদকের ১টি মামলা রয়েছে।

 

এতগুলো মামলায় ব্রাজিল জামিনে ছিলেন কি না জানতে চাওয়া হলে আলী হায়দার চৌধুরী বলেন, এতগুলো মামলায় তিনি জামিনে ছিলেন না, পলাতক ছিলেন। ওই অবস্থায়ও বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com