মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রেমিকার ধর্ষণ মামলায় গ্রেফতার যুবক

মৌলভীবাজারে বিয়ে করতে যাওয়ার পথে শামিম আহমদ (২৬) নামের প্রবাস ফেরত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বর সেজে কনের বাড়ি যাচ্ছিলেন আটক শামিম, তবে প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগে মাঝপথে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল (২১ মার্চ) সোমবার দুপুরে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক শামিম রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তাকে কনের বাড়িতে প্রবেশের আগেই গেট থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তারা। থানায় অভিযোগকারী তরুণীর দাবি, ‘শামিম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এখন দেশে এসে অন্য মেয়েকে বিয়ে করতে চাইছে, তাই অভিযোগ দিয়েছি।’

বিষয়টি নিয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com