শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জুয়েলারি এক্সপো

ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২। অনুষ্ঠানে ফ্যাশন শো ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

গতকাল (১৮ মার্চ) শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে ফ্যাশন শো, র‌্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর, ট্রেজারার উত্তম বণিক প্রমুখ।

মেলায় আগত দর্শনার্থীদের জন্য ছিল র‌্যাফেল ড্র আয়োজন। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। বিজয়ীর নম্বর হলো ০৩৭৯২। ৫ লাখ টাকা বিজয়ী হলেন ০২৪৭১। ১ লাখ টাকা বিজয়ী ১০ জন হলেন-০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১, ০০৯২৫।

ফ্যাশন শোতে অংশ নেয় অলঙ্কার নিকেতন, আপন জুয়েলার্স, ফেন্সি জুয়েলার্স, জায়া গোল্ড ও জরোয়া হাউস। সেরা স্টলের পুরস্কার পেয়েছে- আমিন জুয়েলার্স, জরোয়া হাউস, পার্ল ওয়েসিস, ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেক ও গোল্ডেন ওয়ার্ল্ড।

হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আয়োজিত তিন দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ আয়োজন করে। ১৭ মার্চ শুরু হয়ে চলে গতকাল  (১৯ মার্চ) শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে মেলা।

জুয়েলারি এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড়সহ আকর্ষণীয় অফারে গহনা ও ডায়মন্ড বিক্রি করেছে। ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’র উদ্বোধন করেন দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

তিন দিনের এই এক্সপোতে ২ লাখেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে। এক্সপোতে মোট ৬৫টি স্টল ছিল। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেন। এক্সপোর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটেছে জানিয়েছেন আয়োজকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com