রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :
দীর্ঘ আট বছর পর শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গননা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ গ্রহণ শেষ চলছে ভোট গননা।
মৌলভীবাজার জেলার ১৩৫টি চা-বাগানে ভোটার রয়েছেন প্রায় ৬০ হাজার ৪৮২ জন।
দেশের ৫টি জেলার (মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটি) ২০টি উপজেলার মোট ২৩০টি চা-বাগান কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৩৫টি কেন্দ্র রয়েছে মৌলভীবাজার জেলায়।
সারা দেশে প্রায় ১ লাখ ৪৫ থেকে ১ লাখ ৫৩ জন নিবন্ধিত চা-শ্রমিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই নির্বাচনের মাধ্যমে চা-শ্রমিকরা তিনটি স্তরে—অর্থাৎ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, নিজ নিজ ভ্যালি নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির প্রতিনিধি নির্বাচন করছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালনে রয়েছেন।
উল্লেখ্য ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের ২৪ জুনের পর নানা জটিলতায় আর ভোট হয়নি। আট বছর পর ভোটাররা ভোট দিতে পেরে আনন্দিত।