রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল: হাওর, নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘হাওর-নদী-পরিবেশ, রক্ষা করো বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার।
হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক আসম ছালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন আহমদ, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক তানভিরুল আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা. দিলশাদ পারভীন চৌধুরী, মৌলভীবাজার জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং অধ্যাপক মো. সেলিম তালুকদার।
সম্মেলনে আরও বক্তব্য দেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের নেতা পিডিশন প্রধান, হাওর রক্ষা আন্দোলন সিলেট জেলা কমিটির নেতা কাজী তুয়েল আহমদ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির আহ্বায়ক মো. কাওছার ইকবাল, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির আহ্বায়ক মো. গোলাম হোসেন, জুড়ী উপজেলা কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান, রাজনগর উপজেলা কমিটির সভাপতি সামছুদ্দিন আহমেদ, কমলগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাইফুর রহমান, বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং কুলাউড়া উপজেলা কমিটির সদস্যসচিব আব্দুল করিম (বাচ্চু)।
এ ছাড়া আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বার্তা পাঠান জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন এবং মৌলভীবাজার সমিতি ঢাকার সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলাসহ অনেকে।
সম্মেলনে দেশের হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওর রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় জলাভূমি ও নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনের একপর্যায়ে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. সেলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. খসরু চৌধুরী।