রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূঞাপুরে বিদেশি মদের বোতল উদ্ধার, যুবদল নেতাসহ আটক ৩ তাহেরপুর পৌরসভার দেড় কোটি টাকার প্রকল্পে ৮০ লাখ উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি নওগাঁর রানীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের জেলা সম্মেলন অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাট উপজেলার ছাত্রদল নেতা মুরাদ হোসেনের পুকুরে বিষ প্রয়োগে,৩৫ হাজার টাকার মাছ নিধন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে ভোট গননা

নওগাঁর রানীনগর আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কে হাতিরপুল জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকায় একটি জঙ্গল থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা রাণীনগর সদর ইউনিয়নের হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি জঙ্গলের ভেতর থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা বস্তুগুলো রাণীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুগুলো জব্দ তালিকাসহ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো সক্রিয় অবস্থায় রয়েছে কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com