রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত রাণীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূঞাপুরে বিদেশি মদের বোতল উদ্ধার, যুবদল নেতাসহ আটক ৩ তাহেরপুর পৌরসভার দেড় কোটি টাকার প্রকল্পে ৮০ লাখ উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি নওগাঁর রানীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের জেলা সম্মেলন অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাট উপজেলার ছাত্রদল নেতা মুরাদ হোসেনের পুকুরে বিষ প্রয়োগে,৩৫ হাজার টাকার মাছ নিধন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে ভোট গননা

হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের জেলা সম্মেলন অনুষ্ঠিত

এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল :

হাওর, নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎’হাওর-নদী-পরিবেশ, রক্ষা করো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবারের সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার।
‎‎

হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক আসম ছালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন আহমদ, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক তানভিরুল আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. আবুল কাশেম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা. দিলশাদ পারভীন চৌধুরী, মৌলভীবাজার জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং প্রফেসর মো. সেলিম তালুকদার।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের নেতা পিডিশন প্রধান, হাওর রক্ষা আন্দোলন সিলেট জেলা কমিটির নেতা কাজী তুয়েল আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কমিটির আহবায়ক মো. কাওছার ইকবাল, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির আহবায়ক মো. গোলাম হোসেন, জুড়ী উপজেলা কমিটির আহবায়ক মুহিবুর রহমান, রাজনগর উপজেলা কমিটির সভাপতি সামছুদ্দিন আহমেদ, কমলগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক সাইফুর রহমান, বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুলাউড়া উপজেলা কমিটির সদস্যসচিব আব্দুল করিম (বাচ্চু) প্রমুখ।
‎

এছাড়াও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বার্তা পাঠান জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জালালাবাদ এসোসিয়েশন সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. জসীম উদ্দিন, মৌলভীবাজার সমিতি ঢাকার সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলা প্রমূখ।
‎

সম্মেলনে দেশের হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওরের নেতৃবৃন্দ; বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

‎সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং হাওরবাসীর জীবন-জীবিকা সুরক্ষিত রাখতে জলাভূমি ও নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে এক বিশাল র‍্যালি শহর প্রদক্ষিণ করে।
‎

সম্মেলনে আলোচনা সভার এক পর্যায়ে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর মো. সেলিম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ খসরু চৌধুরী।
‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com