শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ মান্দায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, পালিয়ে গেল চালক শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া ১৬ ফুটের অজগর উদ্ধার শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১ আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া ১৬ ফুটের অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন ২৬ কেজি বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। পরে অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইল হাওরে মাছ ধরার জালে জড়িয়ে থাকা অজগরটি দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। পরে তারা বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সবদরকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা জালে জড়িয়ে থাকা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অজগর উদ্ধারে সাবেক ইউপি সদস্য তাহের আলী সবদর ও নৌকার মাঝি হায়েদ মিয়া সহযোগিতা করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মাছ ধরার জালে পেঁচিয়ে যাওয়ায় অজগরটি মৃত্যুঝুঁকিতে ছিল। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

তিনি জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ২৬ কেজি।

পরে অজগরটিকে স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com