রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ মহাদেবপুরে অশোকলা জমি জমা বিরোধের জের ইদ্রিস আলির বাড়িতে হামলা অগ্নি সংযোগ  কলার মোচার অসাধারণ স্বাস্থ্যগুণ: শুধু স্বাদেই নয়,পুষ্টিতে ভরপুর প্রাকৃতিক এই খাবার মে দিবসে জসিম উদ্দিনের নেতৃত্বে নির্মাণ শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা

 

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিবহন ব্যবস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স সেবা না পাওয়া, বাস নির্ধারিত স্থানে না থামা এবং ভাড়ার বিনিময়ে বহিরাগত যাত্রী তোলার মতো অভিযোগ তুলেছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়–পীরগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলোতে নিয়মিতভাবে বাইরের যাত্রী তোলা হচ্ছে এবং তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। এতে নির্ধারিত শিক্ষার্থীরা অনেক সময় বাসে উঠতে পারছেন না। এছাড়া বাসগুলো নির্দিষ্ট স্টপেজে না থামায় ভোগান্তি আরও বাড়ছে।
গত ১৯ এপ্রিল এক শিক্ষার্থী জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ার অভিযোগ করেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাফায়েত শুভ বলেন, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবায় তেল না থাকা প্রশাসনের চরম উদাসীনতা। অন্যান্য গাড়ি চললেও অ্যাম্বুলেন্স বন্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই।
বাংলা বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ তামি বলেন, পীরগঞ্জ রুটের বাসে স্থানীয় যাত্রী তোলা হচ্ছে। বাস ওভারব্রিজ দিয়ে যাওয়ায় নিচে থাকা শিক্ষার্থীরা উঠতে পারে না। চালকদের আচরণও অনেক সময় অসৌজন্যমূলক।
গংগাচড়া রুটে চলাচলকারী বাসের অবস্থাও খারাপ বলে জানান শিক্ষার্থী আল আমিন। তার অভিযোগ, বাসের সিট ব্যবহারের অনুপযোগী এবং ছাদ দিয়ে পানি পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. এ এম এম শাহরিয়ার বলেন, সেদিন অ্যাম্বুলেন্সে তেল না থাকায় সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে অ্যাম্বুলেন্স পরিচালনার দায়িত্ব পরিবহন পুলের।
পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, অ্যাম্বুলেন্স ব্যবহারের দায়িত্ব মেডিকেল সেন্টারের অধীন। বহিরাগত যাত্রী তোলার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট চালককে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে। তবে বাস নির্ধারিত স্থানেই থামে বলেও দাবি করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com