শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা এলাকায় অবস্থিত ‘এনএসবি ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।সোমবার (২ মার্চ) সকালে যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) মো. রেজাউল করিম।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫(১) ও ১৫(১) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ বলেন, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইন অমান্য করে কেউ যেন ইটভাটা পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর।ইটভাটার মালিক মো. শামসু উদ্দিন বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান চলমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com