সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

শ্রীমঙ্গলে লেবু সিন্ডিকেট ও কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

 

এম.মুসিলম চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি

পবিত্র রমজান মাসে লেবুর অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ও র‌্যাব-৯ এর একটি টিম। তদারকি অভিযানে বাজার ঘুরে লেবু সিন্ডিকেট এবং কৃষি পণ্যের দোকানে মিলেছে অনিয়ম। ৬টি প্রতিষ্টানে করা হয়েছে ৪৩ হাজার টাকা জরিমানা। এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের দেওয়া হয়েছে কঠোর শাস্তির হুশিয়ারী।

রোববার (১ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার কার্যালয় ও র‌্যাব-৯ এর একটি টিম শ্রীমঙ্গলের বিভিন্ন বাজার তদারকির সময় এসব অনিয়ম ধরা পড়লে প্রতিষ্টানগুলোকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এসময় তিনি জানান, বাজার ঘুরে দেখা যায় লেবু প্রতি হালি পাইকারী মূল্য ১৬ টাকা হলেও কারবারিরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ৮০ টাকা বিক্রি করছেন।

রমজান মাসে তাদের অতি মুনাফার কারণে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। একই সময় অভিযান চালানো হয় কয়েকটি কৃষি পণ্যের দোকানে এবং সারের দোকানে। সেখানেও মিলেছে অনিয়ম। করা হয়েছে জরিমানা। এবং ব্যবসায়ীদের কড়াভাবে সতর্ক করা হয়েছে।
আজকের অভিযানে ভোক্তা আইন অমান্যের দায়ে ৬টি প্রতিষ্টানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা স্বার্থে এ ধরণের তদারকি অভিযান চলমান থাকবে মৌলভীবাজার জেলার প্রতিটি হাট-বাজারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com