বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

রূপগঞ্জে সন্ত্রাসী হামলা, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে কারখানা মালিকের সংবাদ সম্মেলন ‎ ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় দলবদ্ধ হয়ে সন্ত্রাসীরা রপ্তানিকামুখি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল ভাংচুর ও লুটপাট করে। হামলার বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কারখানা মালিক ও কর্মকর্তারা।

০১ মার্চ রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় কারখানার সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।

‎”বিএলও ওয়েআর নেইল ইন্ডাষ্ট্রিজ” বিএলও ওভারসীজ লিমিটেড” এর চেয়ারম্যান মনোয়ার হোসেন অপু সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথের গ্রহণের দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল, ভাতিজা মুন্না, তার সহযোগি বেলায়েত মেম্বারসহ ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাহিনী তাদের কারখানায় হামলা করে ভাংচুর চালায়। এ সময় কারখানায় থাকা মালামাল লুট করে নেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে এ ঘটনায় মামলা করতে গেলে মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলা নেওয়ার অভিযোগ রূপগঞ্জ থানার (ওসি) সবজেল হোসেনের বিরুদ্ধে।

তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত হুমকী ধামকির শিকার হচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এক সংবাদে কারখানার নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন। তা অমূলক,বানোয়াট। মূলত কারখানার সব বৈধতা রয়েছে, পাশাপাশি পরিবেশ দূষন হয় এমন প্রমাণ নেই। কারখানার পাশেই ফসলি জমি,গাছপালা ও গবাদি পশু চাড়ন রয়েছে।

তবে আমরা বিএনপির সভাপতিকে দোষারোপ করিনি। তার আত্নীয়দের নেতৃত্ব এ হামলা করা হয়। এভাবে হামলা করলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের কোথাও শিল্প কারখানা কেউ করবে না। উদ্যোক্তারা চাঁদাবাজির শিকার হয়ে নিরুৎসাহিত হবে। তাই অবিলম্বে তদন্তপূর্বক হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকর কাছে জোর দাবী জানাচ্ছি।


আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com