মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ফাইতং ইট ভাটায় গাড়ী চালকের রহস্যজনক মৃত্যু

 

মো. সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইট ভাটায় ভোররাতে কাজ করার সময় মো. হেলাল (৪০) নামে এক ডাম্পার চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাত সেহেরীর সময় ফাইতং মো. কবির হোসেনের মালিকানাধীন ইউবিএম-২ ভাটায় এ ঘটনাটি ঘটে।

নিহত ডাম্পার চালক হেলাল পার্শ্ববর্তী উপজেলা চকরিয়া লক্ষ্যার চর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিকলঘাটা এলাকার মৃত আহম্মদ হোসেনের ছেলে। এলাকা সূত্রে জানা যায়, ইউবিএম-২ ভাটায় সারারাত মাটিকাটার সময় অসাবধানতা বসত তার মৃত্যু হয়। কেউকেউ বলছেন, মাটিকাটা শেষে চালক গাড়ীর টুকিটাকি মেরামত কাজ করার সময় অন্য আরেকটি গাড়ী চাপা দিয়েদিলে ঘটনাস্থলই তার মৃত্য হয়। অপর আরেক সূত্রে জানা যায়, মেরামত কাজের সময় গাড়ী নিটোল অবস্থায় থাকায় এই দু্র্ঘটনা ঘটে।

এদিকে নিহত হেলালের ভাই বেলাল থেকে ঘটনার বিস্তারিত জানতে চাইলে ফোনে বলেন, আমি খবর পেয়ে বাসায় আসলাম। এখনো কি করণে মৃত্যু হলো জানিনা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ বলেন, ইঞ্জিন পরিষ্কার করার সময় মৃত্যু হয়েছে শুনলাম। কারো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরও অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এবিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ইট ভাটায় মৃত্যুর বিষয়টি আপনার থেকেই শুনলাম। ঘটনা কখন কিভাবে হলো আমি জানিনা। ভাটার মালিক কবির হোসেন বলেন, ইট নিয়ে যাওয়ার সময় ভাটার বাহিরে গাড়ী দাঁড় করিয়ে গ্লাস পরিষ্কার করছিলেন। কিন্তু গাড়ী নিটোল অবস্থায় থাকায় এই দু্র্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত সিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেয়, তারা নিয়তি হিসেবে মেনে নিয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com