সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

শ্রীমঙ্গলে পাহাড়ী ছড়া থেকে বর্জ্য অপসারণ উদ্বোধন

 

এম.মুসিলম চৌধুরী, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন খাল ও পাহাড়ী ছড়া দখমুক্ত ও বর্জ্য অপসারণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর রূপশপুর বালুচর এলাকায় পলিথিন বর্জ্য ব্যবহার রোধকল্পে কার্যক্রম হাতে নিয়ে রাস্তাঘাট, পাহাড়ী ছড়া ও কৃষি জমি থেকে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আাসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশিনার ভূমি মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝারু ও বিএনপি নেতা মশিউর রহমান রিপনসহ অনান্য নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা বৃন্দ, স্কাউট, বিএনসিসির সদস্য, গণমাধ্যমকর্মী ও সূধীজনেরা।

 

পরে নিজ উদ্যোগে স্থানীয়দের মাঝে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য জমানো জন্য বার বার ব্যবহার যোগ্য পলিথিন বিতরণ করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। একই সাথে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য ব্যবহার কমাতে ও সচেতন হতে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল পৌরসভা ও দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন টেক হোল্ডারদের সমন্বয়ে গঠিত বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা কিমিটির মাধ্যমে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

তিনি বলেন, আপনারা দেখছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহনের পর থেকে দেশের কাজে নিজেকে কিভাবে নিয়োজিত করেছেন। তার দিক নির্দেশনা ও অনুপেরণায় আমরাও উৎসাহিত হয়ে মাঠে আছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com