মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারমনিটরিং করা হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের বাজার ও ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকা মনিটরিং ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মনীষা আহমেদ।

বাজার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন,রমজান সিয়াম সাধনার মাস আর এ মাসে
অতিরিক্ত মূল্য পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না।

রোজা ও ঈদকে সামনে রেখে পৌর শহরের
যানজট নিরসন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে চালক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি
জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, শ্রীবরদী থানার ওসি নুরুল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, শ্রীবরদী পৌরসভার বাজার পরিবদর্শক ফিরোজ হোসাইন, হিসাব রক্ষক তারেক হাসান, কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ উপজেলা ও পৌরসভার স্টাফ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com