শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোকে বিনামূল্যে চিকিৎসা সেবা

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ ১৯১তম জন্মতিথি উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ জন অভিজ্ঞ চিকিৎসক বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এতে চার শতাধিকের বেশি রোগী সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নিবাস চন্দ্র পাল এবং সঞ্চালনায় ছিলেন ডাক্তার দীপাঞ্জলি পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সত্যকাম চক্রবর্তী ও ডা. প্রদীপ লাল বনিক। সেবা দানকারী  চিকিৎসকগণ ছিলেন ডা: সুব্রত রায়  ডা:বিশ্বজিত দেব,ডা:মাহমুদা খানম, ডা:পুস্পিতা খাস্তগীর, ডা:পুস্পিতা বৈদ্য, ডা:আকাশ চন্দ্র পাল,ডা: দীপাঞ্জলী পাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রী দীপেন্দ্র ভট্টাচার্য (অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়), শ্রী নির্মলেন্দু ভট্টাচার্য (সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রম)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মানবসেবাই পরম ধর্ম—এই আদর্শকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com