মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঈদ ও রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা ও বাজার মনিটরিং বিষয়ে মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রমজান মাসের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, মার্কেট কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। এ সময় ছিচকা চোর, কিশোর গ্যাং, ইভটিজিং, চাঁদাবাজি এবং হিজড়াদের উৎপাত রোধে প্রতিটি মার্কেটে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা জরুরি।
সভায় বক্তব্য প্রদানকালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন,  ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে। তিনি আরোও  বলেন, প্রতিটি মার্কেটের প্রবেশ ও নির্গমন পথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং সেগুলো সচল রাখতে হবে।তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে মার্কেটভিত্তিক স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) টিম গঠন করা প্রয়োজন।
বিদ্যুৎ বিভ্রাটের কথা বিবেচনায় রেখে মার্কেটে জেনারেটর এবং প্রতিটি দোকানে আইপিএস বা এনার্জি সাশ্রয়ী বাল্ব রাখার পরামর্শ দেন তিনি। ওসি নুরে আলম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ক্রেতাদের সঙ্গে সদাচরণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা ক্রেতা-বিক্রেতা উভয়ের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। সভায় উপস্থিত ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com