সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নেত্রকোণা শহরের ফুটপাত দখলমুক্ত উচ্ছেদ অভিযান জেলা প্রশাসন ও পৌরসভার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
নেত্রকোণা জেলার  পৌরশহরের সড়কের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে(১৮ ফেব্রুয়ারী ) বুধবার ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার হয়ে আখড়া মোড় থেকে বড় বাজার হয়ে চক মসজিদ মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এসময় জেলা প্রশাসক নিজ নিজ দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখল ও অবৈধ পার্কিংমুক্ত রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন এবং সতর্ক করেন। জেলা প্রশাসক জানান,” ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে।” এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার,সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো.শামছুজ্জামান আসিফ, নেত্রকোনা সদর থানার ওসি আল মামুন সরকার সহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ।
উল্লেখ্য, জেলা শহরের বেশিরভাগ ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা, বাণিজ্য করে আসছিল একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট শুধুমাত্র ফুটপাত দখল করেই ক্ষান্ত হয়নি বরং জেলা শহরের প্রতিটি বিদ্যালয়ের সামনে বিশেষ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক যেন একটি স্থায়ী ফলের বাজারে পরিণত করা হয়েছে। জেলা প্রশাসক নেত্রকোণা জেলা প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করার পরপরই জেলা প্রশাসনের সকল বিভাগ ও জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলার সমস্যা সমাধানে মতবিনিময় সভায় যানজট নিরসনে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে এই  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।রমজান উপলক্ষে জেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com