শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বান্দরবানের লামায় আওয়ামী লীগের নেতা কর্তৃক হিল ভিডিপি কমান্ডার দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

 

বিশেষ প্রতিনিধি: 

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের হিল ভিডিপি প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্তৃক উদ্যেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা রটিয়ে বানোয়াট খবর প্রকাশ ও অভিযোগ প্রদানের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় গজালিয়া বাজারে এক সংবাদ সম্মেলন করে প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান এবং সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

স্থানীয় গণ্যমান্য ও সচেতন লোকজনের সাথে কথা বলে এবং ঐ প্লাটুনের সেকশন কমান্ডার আঃ সালাম এবং সদস্য ইয়াসিন আলীর সাক্ষাৎকারে জানা যায় – গজালিয়া ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহমত আলী উক্ত প্লাটুনে হিল ভিডিপি সদস্য। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর উক্ত প্লাটুনের সহকারী সেকশন কমান্ডার এবং ৫নং ওয়ার্ড যুবলীগের সদস্য নুরুল আলম উক্ত প্লাটুনের সদস্য হয়।

তারা তিনজন দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অবহেলা করে আসছিল। গজালিয়া আর্মি ক্যাম্পে প্রত্যেক সদস্যকে মাসে তিন দিন করে ওয়ার্কিং করার কথা। প্রত্যেক সদস্য উক্ত দায়িত্ব পালন করলেও ওই তিনজন কোনদিনও ওয়ার্কিংয়ে যেত না। অন্যান্য সদস্যরা এই ব্যাপারে প্লাটুন কমান্ডার দের কে অভিযোগ দিলে প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান এবং সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম তাদেরকে ডেকে বলেন- চাকুরী করতে হলে স্বশরীরে মাসে তিন দিন আর্মি ক্যাম্পে ওয়ার্কিংয়ে যেতে হবে এবং অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অন্যথায় তোমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হব।

এ ঘটনার পর তারা সেখান থেকে চলে গিয়ে প্লাটুন কমান্ডারদের কে শায়েস্তা করার জন্য মিথ্যা ঘটনার অবতারণা করে।
উল্লেখ্য, প্লাটুন কমান্ডার হাফিজুরের সাথে সদস্য রহমত আলীর ব্যক্তিগত অর্থনৈতিক লেনদেন ছিল। হাফিজুর রহমত আলীর নিকট থেকে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা পরিশোধ করেছে যাহার কল রেকর্ড এবং লিখিত কাগজ রয়েছে। অথচ তারা তিনজন ষড়যন্ত্র করে আরো কিছু সদস্য তাদের দলে নিয়ে রহমত আলী অন্যদের চাকুরি দেওয়ার জন্য তাদের নিকট থেকে টাকা নিয়ে কমান্ডার এবং সহকারী কমান্ডার কে দিয়েছে বলে এক অভিযোগ দায়ের করে।

কমান্ডারদের সম্মানহানি করার জন্য তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রচার করে দেয়। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগমের নিকট জানতে চাইলে তিনি বলেন -বিষয়টি আমি জেনেছি। আমি সেখানে গিয়ে তদন্ত করে সত্য-মিথ্যা নিশ্চিত করতে পারব। আমরা নির্বাচন ডিউটির টাকা দেওয়ার বিষয়গুলো নিয়ে একটু ব্যস্ত আছি। অল্পদিনের মধ্যেই আমি সেখানে যাব।
এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com