মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শরীয়তপুরে ১৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটের মাত্র ৮ শতাংশ না পাওয়ায় ১৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি মনোনীত সাঈদ আহমেদ আসলামের ৭৭,৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনীত জালালুদ্দীন আহমেদ ৬২,৭১৭ ভোট পান। বাকি ছয়জন প্রার্থী ভোটের ৮ শতাংশ না পাওয়ায় জামানত হারান।

 

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি মনোনীত শফিকুর রহমান কিরণ ১ লাখ ২৯,৮১৪ ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মাহমুদ হোসেন ৭০,৮৯২ ভোট পান। বাকি ৭ জন প্রার্থী জামানত হারান।

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি মনোনীত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ১ লাখ ৭,৫১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ আজাহারুল ইসলাম ৬৯,৬৮৪ ভোট পান। বাকি দুইজন প্রার্থী জামানত হারান।

প্রতি আসনে ভোটার উপস্থিতি শতকরা হিসেবে যথাক্রমে ৪৩.৬০, ৫২.২৬ ও ৫৭.০০ শতাংশ। ভোটগ্রহণ প্রতিটি আসনে ১৩৯, ১৩৬ ও ১১৭ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com