শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজনীতিতে স্বর্ণ যুগের তৈরি করলেন টাঙ্গাইল-২ জামায়াতে প্রার্থী হেরে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে

 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ ( গোপালপুর -ভূঞাপুর) সংসদীয় আসনে পরাজয়ের পর বিজয়ী প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে অভিনন্দন ও শুভকামনা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।

২০১ গম্বুজ মসজিদে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। এর আগে তিনি বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

পরাজিত প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির বলেন- আমি আজ সকালেই উনাকে ফোন দিয়েছিলাম যে, আমি আপনার সাথে সৌজন্য সাক্ষাত করতে চাই। পরে উনি বললেন, আমিই আপনার সাথে দেখা করতে চাই। তারপর উনি আমার সাথে সৌজন্য সাক্ষাত করতে এই মসজিদে এসেছেন। সে জন্য এই মসজিদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এডভোকেট আব্দুস সালাম পিন্টু ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি এই গোপালপুর-ভূঞাপুর থেকে নিশ্চিহ্ন করতে চাই। সেই লক্ষ্যে আমরা একসাথে সাথে কাজ করে এই গোপালপুর-ভূঞাপুরকে সুন্দর, কল্যাণকর ও আলোকিত গোপালপুর-ভূঞাপুর করার প্রত্যাশা রাখছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com