বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইটভাটা বন্ধের নির্দেশ অমান্য, চট্টগ্রামের ডিসিকে আদালতের নোটিশ নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি: আশার আলো নাকি নতুন প্রশ্ন? শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের দোকানে অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ হলো অসহায় মানুেষর পাশে দাঁড়ানো: মো: মুজিবুর রহমান এমপি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিলেন মোজতবা খামেনি, বংশপরম্পরায় নেতৃত্বে নতুন অধ্যায়

জরিপে নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ ভোট এগিয়ে

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা :
নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা ৫টি আসনের একটি আসন ছাড়া ৪টি আসনে ‘না’ ভোটের তুলনায় হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান আনুষ্ঠিকভাবে নিজ কার্যালয়ে বেসরকারিভাবে গণ ভোটের ফলাফল ঘোষনা করেন। এ ফলফেলে নেত্রকোনা-৪ ((মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৬,১৮২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’ পড়েছে ১,৩৭,৬০৫ ভোট এবং ‘না’ ভোট পড়েছে ৭৯,৮২১টি। বাতিলকৃত ভোট ৪২,৭৩০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬০,১৫৬। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩০.১৬ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৭.৫ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৯.৩৭ শতাংশ।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০২,৪৩৮ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১৭৩টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’-তে ১,৫৩,৭৯৩টি ভোট পড়েছে এবং ‘না’-তে পড়েছে ৭৯,৭৫২ ভোট। বাতিলকৃত ভোট ৩৬,২৬২টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬৯,৮০৭।
মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩০.৬১ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৫.৮৭ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৭.২২ শতাংশ।নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,২০,৬৮৭ জন। পোস্টাল গণনাকেন্দ্রসহ ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা গেছে ‌‘হ্যাঁ’-তে ১,৩৬,০০৫টি ভোট পড়েছে এবং ‘না’-তে পড়েছে ৬০,৭৮৭ ভোট। বাতিলকৃত ভোট ৪১,৫৬৬টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৩৮,৩৫৮। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩২.৩৩ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৪.৪৫ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৯.৮৮ শতাংশ।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী): এ আসনে ‌‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে এবং এখানে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৩১২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘না’-তে ১,০২,১১৩টি ভোট পড়েছে এবং ‘হ্যাঁ’-তে পড়েছে ৮২ হাজার ১২৫ ভোট। বাতিলকৃত ভোট ২৭,৯৭২টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,১২,২১০। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ২৭.২১ শতাংশ ‘না’ ও ২১.৮৮ শতাংশ ‘হ্যাঁ’ এবং বাতিল হয়েছে ৭.৪৫ শতাংশ। নেত্রকোনা-৫ (পূর্বধলা): এ আসনে মোট ভোটার সংখ্যা ২,৯০,১১৭ জন।
পোস্টাল গণনাকেন্দ্র সহ ৮৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায় ‘হ্যাঁ’-তে ১,০০,৬৭১টি ভোট পড়েছে এবং ‘না’-তে পড়েছে ৪৪,৫৭৩ ভোট। বাতিলকৃত ভোট ২৩,৭২০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৬৮,৯৬৪। মোট ভোটারের সংখ্যা অনুযায়ি ৩৪.৭০ শতাংশ ‘হ্যাঁ’ ও ১৫.৩৬ শতাংশ ‘না’ এবং বাতিল হয়েছে ৮.১৮ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে, ভোটগ্রহণ পরবর্তী গণনা শেষে বেসরকারি ফলাফল প্রস্তুত করা হয়েছে। নেত্রকোনার সবগুলো আসনেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোট পরবর্তী পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com