বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

নবীনগরে ধানের শীষের গণজোয়ার: পাইলট স্কুল মাঠে এম এ মান্নানের জনসভায় জনসমুদ্র

ডেস্ক নিউজ :

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী জনসভা জনসমাগমে রীতিমতো ইতিহাস গড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মুহূর্তেই জনসভাস্থলটি রূপ নেয় বিশাল জনসমুদ্রে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে স্পষ্ট গণজোয়ার লক্ষ্য করা যায়। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে সভাটি পরিণত হয় এক শক্তিশালী রাজনৈতিক বার্তায়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী এডভোকেট এম এ মান্নান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নবীনগরের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সাহসের সঙ্গে মাঠে থাকার আহ্বান জানান।

অন্যান্য বক্তারাও সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, নবীনগরের মানুষ আর কোনো আপস চায় না—তারা চায় গণতন্ত্র, ন্যায্যতা ও উন্নয়ন।

জনসভা শেষে হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল মিছিল নবীনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এই বিপুল জনসমাগম ও গণমানুষের উচ্ছ্বাস নির্বাচনী মাঠে এডভোকেট এম এ মান্নানের অবস্থানকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com