শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে তিন হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে রাকিব নামে একব্যক্তির বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া থেকে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৫) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ সময় বসতঘর তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তল্লাশির পরিধি বৃদ্ধি করা হলে মো. রাকিবের বসতঘর থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু অভিযুক্ত রাকিব ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায় নি। রাকিবের বাড়ি ঢেমশা ইউনিয়নের বলে জানা গেছে।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধার মালামাল ও গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকল ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com