মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বান্দরবানে যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ

মো. সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের লামার সরই বন ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান গোল কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে সরই-লুলাইং রাস্তার মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়ক- লুলাইং সড়কে অবৈধভাবে কর্তনকৃত কিছু হাতির টানা শিউরী গাছ, জামসহ বিবিধ গোল কাঠ সরই বন ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় অনুমানিক ৪০০ (চারশত) ঘন ফুট গোল কাঠ জব্দ করা হয়। পরে এগুলো ডলুছড়ি রেঞ্জের সরই বন ক্যাম্পে (সরই বাজার সংলগ্ন) অফিসে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। জব্দকৃত গাছে বাজার মূল্য অনুমানিক ৪ লক্ষ টাকা হবে। প্রক্রিয়াক্রমে বর্ণিত কাঠ গুলো নিলামে সরকার মোটা অংকের রাজস্ব সংগ্রহ হবে। বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের সময় বন বিভাগের অনুমোদন ছাড়াই কাটা ও মজুদ করে রাখা বিপুল পরিমাণ গোল কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠ ইটভাটা ও বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা মোঃ আব্দুল করিম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠ বন আইনে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।ডলুছড়ি রেঞ্জ অফিসার এস.এম হাবিবুল্লাহ বলেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লামা সার্কেল এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ রকম অভিযান নিয়মিত হচ্ছে। পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com