বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

গোপালগঞ্জ-১ আসনে পরিবর্তনের প্রত্যাশা: জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ মোল্যা

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি: 
গোপালগঞ্জ-১ আসনে পরিবর্তনের প্রত্যাশা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। এই প্রত্যাশার প্রতিফলন দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ মোল্যার গণসংযোগ কর্মসূচিতে বুধবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর ও পৌরসভা এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ চালান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে তিনি দোকানপাট, সড়ক ও বিভিন্ন জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ মোল্যা বলেন, “দেশ আজ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। গোপালগঞ্জের মানুষ ইনসাফ, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত সমাজ চায়।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন যারা ক্ষমতায় থেকেও মানুষের মৌলিক সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় সুযোগ দেওয়ার সময় আর নেই। আমি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়—একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আপনাদের সমর্থন চাই।”
ভোট প্রার্থনায় তিনি বলেন, “আপনার একটি সঠিক ভোটই পারে অন্যায়, জুলুম ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে। শান্তি, ন্যায়বিচার, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফের পক্ষে রায় দিন।”
এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর রেজাউল করিম বলেন, “অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ মোল্যা একজন সৎ, যোগ্য ও আপসহীন নেতা। তিনি মানুষের আস্থার উপযুক্ত এবং জনসমর্থন পাওয়ার যোগ্য নেতৃত্ব। গোপালগঞ্জ-১ আসনে ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তাঁকে বিজয়ী করা সময়ের দাবি।”
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর প্রফেসর আব্দুল ওহাব মোল্লা, জেলা সেক্রেটারি প্রফেসর আল-মাসুদ খান। সার্বিক সহযোগিতা করেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর ইমরান সরদার, উপজেলা নায়েবে আমীর কারী আব্দুল আজিজ, পৌরসভা সভাপতি কবির পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা আইন বিষয়ক সম্পাদক আবু তালেব ফরাজি।
এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com