শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

চট্টগ্রাম-১১ আসনে ২৮ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

২ ফেব্রুয়ারির জনসভা জনসমুদ্রে পরিণত করার আহ্বান – মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম :

চট্টগ্রাম-১১ আসনের ২৮ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় আগ্রাবাদ এলাকায় আয়োজিত এ গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করুন। আগামী ২ ফেব্রুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

তিনি বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তিনি এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ এবার সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে—ইনশাআল্লাহ।

তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের আগমন উপলক্ষে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সদরঘাট থানা আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর আমীর বলেন চট্টগ্রামবাসী এবার পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লায় রায় দিতে প্রস্তুত। জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, সদরঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী প্রমুখ।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণসংযোগ ও জনসভায় বাধা সৃষ্টি করে লাভ হবে না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামী ২ ফেব্রুয়ারির জনসভা সফল করে তোলাই এখন সময়ের দাবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com