মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁ সহপাঠীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় পূর্ববিরোধের জেরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী মো. কাওসার (১৮) নওগাঁ সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি আরজি নওগাঁ গ্রামের হাসিনা ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসে বড় ভাই-ছোট ভাইকে সম্মান করা নিয়ে সহপাঠীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল।

ঘটনার দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খাবার নিতে ছাত্রাবাসের নিচে নামলে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের রাস্তায় তাঁকে ও তাঁর বড় ভাই মো. সিদরাতুল মুনতাহা সান (২১) কে ঘিরে ধরে অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, লাঠি, লোহার রড, হাসুয়া, চাকু, ছোরা ও বড় ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা দুজনকে মারধর শুরু করে।

একপর্যায়ে ধারালো বড় ছুরি দিয়ে মো. কাওসারের পেটে আঘাত করা হয়। এতে তাঁর পেটের বাম পাশে গুরুতর জখম হয় এবং নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর বড় ভাই সানকেও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত দুজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাওসারের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. রেজাউল করিম নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নওগাঁ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com