শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

পূর্বাচল বাণিজ্য মেলার ২৩তম দিন: দর্শনার্থীর ভিড় থাকলেও হতাশ ব্যবসায়ীরা

 

মো সিরাজুল ইসলাম , রূপগঞ্জ প্রতিনিধি:

পূর্বাচলের বাণিজ্য মেলায় আজ ২৩তম দিন চলছে। এখন প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও বিক্রি নিয়ে চরম হতাশার কথা জানাচ্ছেন মেলার ব্যবসায়ী ও দোকানদাররা।

ব্যবসায়ীদের অভিযোগ, এবারের মেলায় বেচাকেনার অবস্থা আশানুরূপ নয়। অনেকেই বলছেন, যে পরিমাণ টাকায় দোকান ভাড়া নিয়েছেন, তার তিন ভাগের এক ভাগও উঠবে কি না—তা নিয়েই সন্দেহ রয়েছে। এতে করে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন তারা।

ব্যবসায়ীরা মনে করছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে, যার প্রভাব পড়েছে কেনাকাটায়। পাশাপাশি শীতের তীব্রতাকেও বিক্রি কম হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।

অন্যদিকে দর্শনার্থীদের অভিজ্ঞতা ভিন্ন। মেলায় আসা একজন ক্রেতা ডাঃফারুক আহাম্মেদ গণমাধ্যম কর্মীকে জানান । এবছরের পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গোছানো ও সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। পণ্যের বৈচিত্র্য ও মান ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। বিশেষ করে বিদেশি পণ্য সামগ্রীর চাহিদা দর্শনার্থীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে।

সব মিলিয়ে পূর্বাচল বাণিজ্য মেলায় দর্শনার্থীর আগ্রহ ও প্রশংসা থাকলেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com