রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম-১০ আসনে ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত

 

জুলাই যোদ্ধাসহ সকল শহীদের স্বপ্ন পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন — শামসুজ্জামান হেলালী

 

চট্টগ্রাম-১০ আসনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে আজ সকাল ১০টায় গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকাবাসীর উদ্দেশে বলেন, জুলাই যুদ্ধাসহ সকল শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনা বাস্তবায়নের দায়িত্ব আজ আমাদের কাঁধে। জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

গণসংযোগে শামসুজ্জামান হেলালী আরও বলেন, চট্টগ্রাম-১০ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। হালিশহরসহ এই এলাকার নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com